দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার কুমারখালীতে মাছ ধরতে গিয়ে গড়াই নদীতে ডুবে পরিমল মণ্ডল (৩৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে কুমারখালী পৌরসভার এম এন বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। পরিমল মণ্ডল খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের হিলালপুর গ্রামের মান্য মণ্ডলের ছেলে। তাঁর মরদেহ বর্তমানে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভরা গড়াই নদীতে এ সময় তীব্র স্রোত ছিল। বিকেলে এম এন বাঁধ এলাকায় টিনের তৈরি ডিঙি নৌকায় করে লম্বা সুতায় অসংখ্য বড়শি ফেলে মাছ ধরছিলেন পরিমল। একপর্যায়ে স্রোতের টানে নৌকাটি উল্টে যায়। এ সময় বড়শির সুতা তার শরীরে পেঁচিয়ে গেলে তিনি নদীতে ডুবে যান।
বিষয়টি টের পেয়ে স্থানীয়রা নদীতে নেমে তাকে উদ্ধার করেন। পরে বিকেল পৌনে ৬টার দিকে তাঁকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এলাকার চটপটি বিক্রেতা আলম শেখ বলেন, বিকেল ৫টার দিকে হঠাৎ ডিঙি নৌকাটি উল্টে গেলে জেলে নদীতে পড়ে যান। তাঁর শরীরে বড়শি পেঁচিয়ে যাওয়ায় তিনি আর ওপরে উঠতে পারেননি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পরিমলের বাবা মান্য মণ্ডল বলেন, “বিকেল ৩টার দিকে ডিঙি নৌকায় মাছ ধরতে নদীতে নেমেছিল। পরে ফেসবুকে একজনের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসি। এসে দেখি আমার ছেলে আর নেই।”
তিনি বলেন, বড়শির সুতা শরীরে পেঁচিয়ে যাওয়ার কারণেই তার ছেলে নদীতে ডুবে মারা গেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, মাছ ধরার সময় ডিঙি নৌকা উল্টে এবং শরীরে বড়শি পেঁচিয়ে নদীতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৌ-পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
যে আই